প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২১, ১২:১৪ পি.এম
চুয়াডাঙ্গায় ‘৪০ লাখ’ টাকার স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রায় ৪০ লাখ টাকা দামের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাতে উপজেলার হরিহরনগর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান।
তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে রাত ৮টার দিকে পুলিশ হরিহরনগর গ্রামের জেলেপাড়ায় শাহার আলীর ছেলে আব্দুল হান্নানের বাড়ি ঘিরে ফেলে। পরে আব্দুল হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তল্লাশি করে টেলিভিশনের নিচ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করে। ”
এর দাম ৩৯ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা।” এ ব্যাপারে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ, জানিয়েছেন ওসি আব্দুল খালেক।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.