
(৭ নভেম্বর রবিবার) গাছ কাটার ঘটনাটি ঘটেছে বলেছে জানা গেছে। আরও জানাগেছে জয়নগর দক্ষিন পাড়া সংলগ্ন বেনাকুড়ির মাঠে মৃত ফকির দাসের ছেলে স্বরজিত দাসের রাস্তার পাশে এক ফালি জমি রয়েছে, আর সেই জমির পাশে রাস্তার ধারে দুইটি বাবলা গাছ স্বরজিত দাস নিজের বলে দাবি করে কেঁটে নিয়েছেন এমনি অভিযোগ উঠেছে। তবে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়াগেছে গাছ কাটার। সেই সাথে স্বরজিত দাস গাছের গুড়ি গুলো সরিয়ে নেওয়া বিষয়টিও নজরে এসেছে সাংবাদিকদের। বিষয়টি জানাজানি হলে কে বা কারা সরসকাটি নায়েব অফিসের নায়েবকে জানান বিষয়টি। নায়েব দুইজন প্রতিনিধি পাঠিয়ে বিষয়টির সরেজমিনে তদন্ত করান।
গাছ কাটার বিষয়ে স্বরজিত দাসের ছেলে প্রভাস দাসের সাথে কথা বলে জানাগেছে, বাবলা গাছ দুইটি হেলে রাস্তার উপরে পড়েছিলো, যাতায়াতের অসুবিধার কথা ভেবে কেটে নিয়েছেনন তারা।
এই বিষয়ে সরসকাটি নায়েব আব্দুল আজিজের সাথে কথা বলে জানাগেছে তিনি প্রাথমিক পর্যায়ে দুইজন প্রতিনিধি পাঠিয়েছিলেন ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য। সবশেষে তিনি নিজে উপস্থিত হয়ে ঘটনাটির সত্যতা পান এবং গাছের গুড়িগুলো জব্দ করেছেন। সেই সাথে বৈদ্ধতার বিষয়ে তার সন্দেহ হওয়ায় নথিপত্র চেয়েছেন স্বরজিত দাসের কাছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.