চাঁদাবাজির সময় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার উপজেলার টঙ্গীবাড়ী বাজার ন্যাশনাল ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা গাড়িচালকদের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- আম্মান কাজী, কাওসার শিকদার, মামুন হাওলাদার, জসিম উদ্দিন শেখ, বিপ্লব শিকদার, আনিস শিকদার।

র‌্যাব-১১ এর সিপিসি-১ সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, গাড়িচালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় টাকাসহ হাতেনাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।