ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাধা ঊষা আবাসিক হোটেল থেকে শাহিন আলম (৩০) নামে এক ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই আবাসিক হোটেলের রুমের ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত থেকে লাশ উদ্ধার করা হয়। শাহিন আলম , ভূল্লী থানার, ৫নং বালিয়া ইউনিয়ন এর বগুলাডাঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আবাসিক হোটেলের রুমের ভিতরে ফ্যানের সাথে গলায় ফাঁস অবস্থা শাহিনের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.