
ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ইব্রাহিম ফজর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ফজর আলী উপজেলার উপজেলার কলিগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে কলিগাঁ গ্রামের একটি পুকুর সংলগ্ন কাচা রাস্তা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। এ নিয়ে তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
২ এপ্রিল শুক্রবার আসামীকে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.