
ডিমলায় রেশন কার্ডের চাল চুরির অভিযোগ ডিলার আব্দুস সালাম এর নামে
নুরুজ্জামান সরকার,জেল প্রতিনিধি (নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে খাদ্যবান্ধব রেশন কার্ডের (১০ টাকা চাল) চাল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার আব্দুস সালাম এর নামে।
বুধবার (৩০- এপ্রিল) উপজেলা নির্বাহি অফিসার জয়শ্রী রানী রায় এর কাছে চাল চুরির অভিযোগ করেছে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন, পিতা মৃত জয়নাল আবেদীন ও একই গ্রামের মোঃ মিজানুর রহমান, পিতা মৃত ঝরু মামুদ।
ভুক্তভোগীদের অভিযোগ, ডিলার আব্দুস সালাম চাল বিতরণ এর কিছুদিন আগে তাদের কাছ থেকে কার্ড জমা নেন। পরবর্তীতে চাল বিতরনের সময় ওনারা চাল আনতে গেলে ডিলার তাদের বলেন আপনাদের চাল তোলা হয়েছে। তারা এর উত্তর জানতে চাইলে ডিলার আব্দুস সালাম ও সহকর্মীগণ বিভিন্নভাবে তাদের হুমকি দেন ও বলেন কার্ড বাতিল করে দিবে।
এছাড়াও একাধিকবার প্রতিটি কার্ডে ৩ কেজি করে চাল কম দেওয়ার ও অভিযোগ উঠেছে ডিলারের নামে।
প্রধানমন্ত্রীর উপহার খাদ্যবান্ধব রেশন কার্ড/ ১০ টাকা কেজি চাল কিনে জীবন জীবিকা চালাচ্ছে হাজার অসহায় মানুষ। সেক্ষেত্রেও দুর্নীতিতে ভরে গেছে দেশের সব জায়গায়। এভাবে ঠকিয়ে যাচ্ছে হাজারো অসহায় মানুষদের। এরই পরিপ্রেক্ষিতে সঠিক বিচার লাভের জন্য উপজেলা প্রশাসন/ উপজেলা নির্বাহি অফিসার জয়শ্রী রানী রায় এর কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
উল্লেখ্য যে, এভাবে অধিকাংশ ডিলার এ চলছে দুর্নীতি ও চাল চুরির ঘটনা। প্রশাসনের উচিত এইসব বিষয়ে নজরদারি করা।যেতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যবান্ধব চাল সঠিক ভাবে কাছে পান ভুক্তভোগীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.