
গাজীপুরে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মালা আক্তার (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানগরের বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে উপপুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার মালা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা এলাকার শফিক মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে হত্যাসহ দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
শামসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকায় জনৈক আকবরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি খাটের নিচ থেকে এক কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬৬০০ পিস ইয়াবাসহ মালাকে গ্রেফতার করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.