দেশে আটটি রুটে সক্রিয় আছে মানবপাচারকারীরা। বেশ কয়েকটি সিন্ডিকেট আছে এদের। পাচারকারী চক্রের কয়েকজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে র্যাব।
এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে র্যাব। র্যাব বলছে, রাজধানী থেকে ৮টি রুট ব্যবহার করে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন বয়সী নারী-পুরুষদের পাচার করা হচ্ছে।
একটি চক্র ঢাকা থেকে মানিকগঞ্জ-ফরিদপুর-মাগুরা হয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা- জীবননগর-মহেশপুর-নেপা দিয়ে মানবপাচার করছে। আরেকটি চক্র ঢাকা-মানিকগঞ্জ-ফরিদপুর-মাগুরা হয়ে যশোর-সাতক্ষীরা-দেবহাটা সীমান্ত দিয়ে পাচারে সক্রিয়।
ঢাকা-মানিকগঞ্জ-ফরিদপুর-মাগুরা হয়ে আরেকটি চক্র যশোর বেনাপোল সীমান্তে তৎপর। ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ-বগুড়া হয়ে একটি চক্র রংপুর-লালমনিরহাট-পাটগ্রাম ও দহগ্রাম দিয়ে পাচার করছে।
ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ-বগুড়া হয়ে জয়পুরহাট-বস্তাকর সীমান্ত দিয়েও পাচার করছে একটি সিন্ডিকেট। ঢাকা-নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া হয়ে একটি চক্র মৌলভীবাজার-পশ্চিম শিলুয়া সীমান্তে সক্রিয়। আরেকটি চক্র ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম হয়ে কক্সবাজার-টেকনাফ জালিয়াপাড়া সীমান্তে পাচার করছে। এ ছাড়া ঢাকা-কুমিল্লা গোলাবাড়ি সীমান্ত দিয়ে পাচারে তৎপর আরেকটি দল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.