প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২১, ৬:২৫ পি.এম
নন্দীগ্রামে হাফ ডজনেরও বেশি মাদক মামলায় আসামি ইয়াবা সহ গ্রেফতার

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে হাফ ডজনেরও বেশি মাদক মামলার আসামি সাইফুল ইসলাম (৩৬) কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম নন্দীগ্রাম পৌর দামগাড়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮শে আগস্ট) রাত ৮টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের দিকনির্দেশনা পুলিশ ফোর্স পৌর এলাকার দামগাড়া মাদ্রাসার সামনে রাস্তায় অভিযান চালিয়ে ১২পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম কে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারি সাইফুল ইসলামের বিরুদ্ধে পূর্বে ৮টি মাদক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.