
অলিউর রহমান মেরাজ,নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন জন পলাতক আসামী আটক।
বুধবার ( ২৩ অক্টোবর ) দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নির্দেশে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসমীদের আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার ফতেপুর মারাষ এলাকার মোজাফফর হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম ( ৩২)। পাকুরিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৪০)। নীলকন্ঠ পুর এলাকার মৃত শচীন চন্দ্র বর্মনের ছেলে শ্রী দুলাল চন্দ্র (৪১)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন জন পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিন জনের বিরুদ্ধেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.