হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নরসিংদীর পৌর শহরের সাঠিরপাড়া এলাকায়। প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে মানসুরা আক্তার ইতি (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় বাইরে দাঁড়িয়ে ছিল তার ৪ বছরের মেয়ে জান্নাতুল। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে পৌরসভার সাঠিরপাড়া এলাকার সাত্তার ভিলাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মসিউর রহমান হিমেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার সকালে নিহতের স্বামী হিমেল বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে তার গ্রামের বাড়িতে যান। দুপুরে দেড়টার দিকে স্ত্রী মানসুরার মোবাইলে ফোন দেয় তার স্বামী হিমেল।
একাধিকবার ফোন দিলেও স্ত্রী ফোন না ধরলে হিমেল বিষয়টি তার শ্বশুরকে জানায় এবং তার বাড়িতে পাঠায়। সেখানে গিয়ে নিহতের বাবা মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। নাতিকে ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.