ঝালকাঠি প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মঙ্গলবার রাতে মামলা করেছেন মেয়েটির মা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মুন্না বিশ্বাস (২৩) কে গ্রেপ্তার করেছে ।
সে দপদপিয়া গ্রামের মজিদ বিশ্বাসের ছেলে। জানা গেছে, মেয়েটি শনিবার সকালে স্কুল থেকে মুন্না বিশ্বাসের বাড়ীর সম্মুখ সড়ক থেকে আসার সময় তাকে কৌশলে মেয়েটিকে ডেকে নিয়ে তাদের বাড়ীর সামনে বসে জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
এক পর্যায় মেয়েটি লম্পটের কবল থেকে ছুটে গিয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে লম্পট মুন্না বিশ্বাস পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটির মা নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মুন্না বিশ্বাস (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.