নাটোরের হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এক গৃহবধূ খুন হয়েছেন। নিহত গৃহবধূর নাম মিম আক্তার (২১)। হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজুর বিরুদ্ধে।
শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর সদরের হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মিম আক্তার একই এলাকার আব্দুল মমিনের মেয়ে। অভিযুক্ত স্বামী রাজু প্রামানিক শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামানিকের ছেলে।
এলাকাবাসী বলেন, রাজু বখাটে। মাঝে মধ্যেই রাজু মিমকে মারধর করতো।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ বলেন, শনিবার (২৯ জানুয়ারি) সকালে এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থল নিশ্চিন্তপুর এলাকার মমিনের বাড়িতে যায়। মিম আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখে তার পরিবারের সদস্যদের মাধ্যমে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.