
মো: অাজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।।
নড়াইলের লোহাগড়া শহরের কচুবাড়িয়া গ্রামে সরকারী জায়গা থেকে ৫টি মূল্যবান বৃক্ষ কর্তন করেছে একদল দূর্বৃত্ত। খবর পেয়ে ইউপি ভূমি সহকারী কর্মকর্তা মোল্যা মোঃ হায়দার আলী সরেজমিনে পরিদর্শনে গেলে ওই দূর্বৃত্তরা তাকে বেধড়ক মারপিট করে আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
[caption id="attachment_2454" align="aligncenter" width="225"]
নড়াইলের লোহাগড়া সরকারী গাছ কর্তন, সহকারী কর্মকর্তাকে মারপিট।[/caption]
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানান, গত শুক্রবার (২০ নভেম্বর) কচুবাড়িয়া গ্রামের মৃত ষষ্ঠী কর্মকারের ছেলে সাধন কর্মকারের নেতৃত্বে শিব কর্মকার, গৌর কর্মকার, ভক্ত কর্মকার, সুব্রত কর্মকার সহ ৫/৭ জনের একদল দূর্বৃত্ত কচুবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সরকারী জায়গা থেকে ৫টি মূল্যবান গাছ কেটে বিক্রি করে দেয়। গাছ কাটার খবর পেয়ে শনিবার সকালে তিনি ঘটনাস্থলে পৌছালে কিছু বুঝে ওঠার আগেই ওই দূর্বৃত্তরা তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারপিট করে ।
[caption id="attachment_2455" align="aligncenter" width="300"]
নড়াইলের লোহাগড়া সরকারী গাছ কর্তন, সহকারী কর্মকর্তাকে মারপিট।[/caption]
এ সময় তার কাছে থাকা ১৫ হাজার ৭ শত সাতাত্তর টাকা দূর্বৃত্তরা ছিনিয়ে নেয়। এ ছাড়া দূর্বৃত্তরা একটি মৌজা ম্যাপ ছিড়ে ফেলে। এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না মর্মে তাকে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মো: অাজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.