নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪১) ও আব্দুল বাছেদের ছেলে মোঃ ফজলে রাব্বী (২৮)। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হিরোইন উদ্ধার করে।
থানাসূত্রে জানাযায়, রবিবার (২৭শে জুন) রাত্রী সারে ১০টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের দিকনির্দেশনা এসআই চাঁনমিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে হেরোইন সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমার থানা এলাকায় কোন মাদক কারবারির ঠাই নেই। মাদকমুক্ত নন্দীগ্রাম উপজেলা গড়তে মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.