বগুড়া শহরের চকসুত্রাপুরে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার শহরের চকসুত্রাপুর এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে। পুলিশ সূত্র জানা যায়, সোমবার ভোর ৫ টায় শহরের ৪ নাম্বার ওয়ার্ডে চকসুত্রাপুর সুইপার কলোনি এলাকায় আনোয়ারকে ছুরিকাঘাত করে তার বন্ধু সুজন।
তারা সব সময় একই সাথে চলাফেরা করতো। তবে অজ্ঞাত এক কারণে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত আনোয়ারের শরীরে একাধিক ছুরিকাঘাতে চিহ্ন আছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে তাদের মধ্যে শত্রুতার কারণ জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.