প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২২, ৮:৩৮ পি.এম
বরগুনায় যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন, পুলিশের সহায়তায় উদ্ধার

রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার সদর উপজেলার বদরখালী গ্রামে যৌতুকের দাবী পূরণ না করায় প্রিয়াংকা মালী (২৩) নামের এক গৃহবধূকে শ্বশুর বাড়ীর লোকজনের বিরুদ্বে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।ঐ গৃহবধূ পিরোজপুরের নাজিরপুরের জয়পুর গ্রামের হরিচাঁদ চন্দ্র মালীর মেয়ে।
পরিবারসূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গৌতম চন্দ্র মালীর ছেলে সাগর চন্দ্র মালীর (২৭) সাথে বিয়ে হয় প্রিয়াংকার।বিয়ের পর প্রিয়াংকা পরিবার সম্পর্ক মেনে নিয়ে ৩ লাখ টাকার উপহার সামগ্রী দিয়ে সাগরের বাড়িতে পাঠায় প্রিয়াংকাকে। এরপর থেকেই চাকরির কথা বলে সাগরের পরিবার প্রিয়াংকার কাছে আরোও ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় প্রিয়াংকার উপর শুরু হয় স্বামী আর শ্বশুর শ্বাশুড়ী সহ তাদের নির্যাতন। একাধিকার প্রিয়াংকা থানায় যেতে চাইলেও তারা তাকে আটকে রাখে।
এবিষয়ে প্রিয়াংকার বাবা হরিচাঁদ মালী বলেন, মেয়ে আমাকে টাকার কথা বললে আমি তাদের সঙ্গে কথা বলি। কিন্তু প্রিয়াংকার শশুর, শাশুরি ও তাদের ছেলে আমাকে জানায় ৫ লাখ টাকা না দিলে তাদের বাড়িতে নাকি সংসার করতে পারবে না। তিনি আরো বলেন, ওরা প্রিয়াংকাকে শারীরিক নির্যাতন শুরু করে। আমি খবর পরে মেয়েকে দেখতে গেলে ওরা প্রিয়াংকার সাথে দেখা করতে দেয়নি। বরং তারা আমাকে হুমকি ধামকি দিয়ে বের করে দেয়। আমি আমার মেয়েকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে পুলিশ আমার মেয়েকে উদ্বার করে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো। হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.