রাজশাহী ব্যুরো:রাজশাহীর বাঘায় হাতুড়ী পেটায় পায়ের হাঁড় ভাঙ্গলো এক অটোচালকের।উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রাম এ ঘটনা ঘটে।আহত অটোচালক আলাইপুর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (রাঙ্গা) বলে জানা গেছে। আহত অটোচালককে মারধর করে ডান পায়ের হাটুর নীচের হাঁড় ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪আগস্ট) বিকাল ৫ টার দিকে আলাইপুর গ্রামের আলাউদ্দীনের বাড়ীর পার্শে হাতুড়ী দিয়ে পিটানোর ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মিজানের ভাই নাজমুল হক (১৫ আগস্ট) রাতে বাদী হয়ে বাঘা থানায় ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে সূত্রে, মিজানুর রহমান অটো চালক। শনিবার (১৪আগস্ট ) বিকাল ৫ টায় অটো নিয়ে বাড়ী ফিরছিল। এ সময় একই গ্রামের বিবাদী (১) তারিখ আজিজ পিতা,জালাল কোম্পানীর , (২)আলা উদ্দীন, (৩) শিপন আলী (৪) কোমর আলী উভায় পিতা আলাউদ্দিন, (৫) আসতাব আলী, পিতা জান মোহাম্মদ, (৬)মিন্টু আলী, পিতা-আসতাব আলী। সকলেই একই গ্রামের। আলা উদ্দীনের বাড়ীর পার্শে রামদা, লোহার রড ও হাতুড়ি নিয়ে তার ভাই মিজানের অটো থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে এবং প্রাণনাশের চেষ্টায় ভাই মিজানুরকে রামদা, হাতুড়ি ও লোহা রড দিয়ে মারধর করে। এতে তার ডান পায়ের হাটুর নীচের হাঁড় ভেঙ্গে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করে। এদিকে
আহত মিজানুরের চাচাতো ভাই ফজলুল হক জানান, ছবি করে দেখা গেছে,ডান পায়ের হাটুর নীচের দুটি হাঁড় ভেঙ্গে গেছে। বর্তমানে সে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন,গত কালকে আলাইপুর এলাকায় এঘটনা ঘটেছে।আহত মিজানুর রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।আমার ইউনিয়নে যদি কেউ পেশী শক্তি দেখায় তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
বাঘা থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসার মাধ্যমে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.