প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২২, ১:৫২ পি.এম
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের সীমান্ত এলাকা বেনাপোল সাদিপুর গ্রাম থেকে ২৯৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান-রবিবার (১৬ জানুয়ারী)সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে একদল চোরাকারবারী ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান নিয়ে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মধ্যপাড়া মসজিদের পাশে অবস্থান করছে। এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের চালানটি ফেলে পালিয়ে যান আসামীরা।
উদ্ধারকৃত ফেনসিডিলের চালানটি যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে।
বি/ সুলতানা
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.