প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ৬:০৫ পি.এম
বেনাপোল কাস্টমস কর্মকর্তরা ১০ লক্ষ টাকার বিভিন্ন প্রসাধনী পণ্য আটক করেছে

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে আসা এক পাসপোর্ট যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে কসমেটিকস,সাবান চকলেটসহ বিভিন্ন প্রসাধনী পণ্য আটক করেছে কাস্টমস কর্মকর্তরা। আটক পণ্য গুলোর আনুমানিক দাম ১০ লাখ টাকা। আজ সকালে এসব ভারতীয় পণ্য আটক করে।
কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রী অবৈধভাবে বিভিন্ন প্রসাধনী পণ্য নিয়ে আসছে। পাসপোর্ট যাত্রী ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়। এসব পণ্য বিএসটিআই শর্তযুক্ত।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জনান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে বিপুল পরিমাণ পণ্য বাংলাদেশ আসছে৷ কাস্টমস এলাকা থেকে এসকল পণ্য আটক করা হয়। কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
রাজস্ব ফাঁকি দিয়েই এই সকল পণ্য পাচারের উদ্দেশ্য ছিলো।
আটক পন্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে এবং একটি বিভাগীয় মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.