প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১১:৩৫ পি.এম
বোয়ালমারীর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জানা যায়, বাংলা নববর্ষের দিন সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর অফিসিয়াল মোবাইল নম্বর থেকে পৌরসভা, উপজেলা পরিষদের স্টাফসহ বিভিন্ন জোনের কাছে ফোন করে টাকা দাবি করে। বিনিময়ে নানারকম সুবিধা দেওয়ার কথা বলে। কেউ কেউ সাথে সাথে টাকা দাবি করার বিষয়টি ইউএনওকে জানায়। পরে ইউএনও তানভীর হাসান চৌধুরী তাঁর ফেসবুক পেজে বার্তা দিয়ে একটি সতর্ক বিজ্ঞপ্তি পোস্ট করেন। সতর্ক বিজ্ঞাপনটি আরও অনেকে শেয়ার করে ছড়িয়ে দেন। যে কারণে কেউ প্রতারিত হয়নি। রাতেই থানা পুলিশকে দুর্বৃত্তদেরকে খুঁজে বের করার অনুরোধ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, পৌরসভার স্টাফসহ বিভিন্ন লোকের কাছে আমার অফিসিয়াল নম্বর থেকে ফোন করে টাকা দাবি করে। পরে বিষয়টি আমাকে জানানো হলে আমি সকলকে সতর্ক করি এবং থানাকে বিষয়টি জানিয়ে দেই। ক্লোন করা নম্বর থেকে ফোন যায় কিন্তু কেউ ফোন করলে আর যায়না। তিনি আরও বলেন, কখন যে কেই কোনভাবে আমার নাম করে কোন সুবিধা দাবি করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। কেউ কোন অবস্থায় প্রতারিত হবেননা।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.