প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২২, ১০:৫৬ এ.এম
বোয়ালমারীতে পুলিশের অভিযানে ১০ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের বিশেষ অভিযানে মহিলাসহ ১০জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দৈত্যরকাঠি গ্রামের দাউদ বিশ্বাস, বালিয়াপাড়া গ্রামের আক্তার মোল্যা, রুনা বেগম, রহিমা বেগম, গুনবহা গ্রামের রাসেল মিয়া, ইরাদুল শেখ, মফিজ শেখ, হিটলু শেখ, মামুন শেখ, বদিয়ার শেখ।
থানার এসআই আক্কাচ আলী জানান, মারামারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আমামিকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে। আসামিদের মধ্যে ২ জন মহিলা ও ৮ জন পুরুষ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.