
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ আসার খবর পেয়ে লাশ ফেলে পালিয়ে যায় লাশের স্বামী। পুলিশ হাসপাতাল সূত্রে লাশের খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠান।
জানা যায়, সোমবার (৩১ অক্টোবর) পরমেশ্বদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের মিরাজ শেখের ছেলে মাহবুর শেখ (৩০) তার স্ত্রী রিপা বেগমকে (২৬) বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে জরুরী খাতায় নাম অন্তভুক্ত করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে দুপুর ১ টার দিকে হাসপাতাল থেকে থানায় ফোন দিলে পুলিশের আসার খবর পেয়ে পালিয়ে যায় রিপার স্বামী মাহবুর।
রিপার পিতা সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের ওসমান শেখ জানান, গত ৬ বছর আগে রিপার বিয়ে হয় মাহবুর শেখের সাথে। তাদের দুইটি মেয়ে রয়েছে। মাঝে মধ্যে যৌতুকের জন্য রিপাকে মারধর করে টাকা আনতে পাঠায়তো। গত বছর কিছু টাকা দেওয়া হয়েছে। দুই দিন আগেও ধান চাল একটি ছাগল দিয়েছি।
সোমবার ১১ টার দিকে মাহবুর শেখ রিপার ভাই মিরাজুল শেখকে মোবাইল ফোনে ফোন করে বলে তোমার বোন মারা গেছে। খবর পেয়ে আমরা এসে দেখি লাশ হাসপাতালে। লাশের কাছে রিপার স্বামী বাড়ির কোন লোক নেই।
এসআই উত্তম কুমার বলেন, পুলিশ হাসপাতালে যাওয়ার খবর পেয়ে মাহবুর শেখ পালিয়ে যায়। হাসপাতাল কর্কৃপক্ষ থানা পুলিশকে লাশের খবর দেয়।
হাসপাতালে পৌছে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারন। তবে হাসপাতাল থেকে রিপোর্ট দিয়েছে বিষ পানের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.