প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ
বোয়ালমারীতে যুবদল নেতার মারধরে আহত হয়ে তিন নারী হাসপাতালে ভর্তি

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামে যুবদল নেতার মারধরে মারাত্মক আহত হয়ে তিন নারী হাসপাতালে ভর্তি হয়েছে।
আহতরা হলেন, বন্যা বেগম (২৮), জাহেদা বেগম (২৬), ছবুরা বেগম (৬০)। আহতদের মধ্যে বন্যা বেগমকে ফরিদপুর ও বাকি দুইজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, পূর্বশক্রতার জের ধরে দাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা মিনার শেখ (৩২) তার লোকজন নিয়ে রবিবার (৩১ অক্টোবর) বিকেলে প্রতিবেশি জালাল শেখের বাড়িতে হামলা করে মহিলাদের মারধর করে।
এ সময় তিন নারী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার রাতেই মিনার শেখকে প্রধান করে ১৩ জনের নামে জালাল শেখ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
জালাল শেখ বলেন, মহিলাদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মিনার শেখ বলেন, পূর্ব শক্রতার জের ধরে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। এ ছাড়া আমাদেরও দুই মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মহিলাদের মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.