প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২১, ২:১৪ পি.এম
বোয়ালমারীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ শিশু ধর্ষন চেষ্টা মামলার আসামি নয়ন মোল্যাকে (১৫) গ্রেফতার করেছে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়নকে তার মামা বাড়ি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রাম থেকে গ্রেফতার করে। নয়ন মোল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চরসালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে গত ১৪ নভেম্বর শেখপুর গ্রামে তার মামা বাড়িতে বেড়াতে এসে ৭বছর বয়াসী ওই শিশুকে ধর্ষনের চেষ্টা করে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাফিজুর রহমান জানান। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামি নয়নকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই শিশুর মা বাড়ির পাশে রাস্তায় রিপেয়ারিং কাজের লিবারদের রান্না করতে যায়। ওই শিশু আলফাডাঙ্গা ব্রীজের পূর্বপাশে দুপুর ১টার দিকে বারাশিয়া নদীতে বরশি দিয়ে মাছ মারা দেখতেছিল। মাছ ধরাদের পাশে একজন দাড়িয়েছিল। ওই অপরিচিত ব্যক্তি দুপুর ২টার দিকে ওই শিশুকে কয়েকটি চকলেট দেয় এবং আরো চকলেট দেয়ার লোভ দেখিয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রামে দাউদ মোল্যার কলা বাগানে নিয়ে পরনের প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ১৫ নভেম্বর শিশুটির বাবা অজ্ঞাত আসামি করে থানায় ধর্ষন চেষ্টা মামলা করেন। মামলা নম্বর ৬।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.