প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ১০:২২ পি.এম
বোয়ালমারীতে ২০টি মাদক মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

এসআই মামুন ইসলাম জানান, রিপন শেখের নামে পূর্বে ২০টি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা আড়াইশো গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী রিপন শেখকে আড়াইশো গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.