মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ কুরগাঁওয়ের হরিপুরে আপন বড় ভাইয়ের বাঁশের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নাসিরুদ্দিন (৫০)। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসিরুদ্দিন উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামে মৃত সাজ্জাদ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বসত ভিটার জমি ভাগবাটুয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ের বড় ভাই আফসার আলী উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ছোট ভাই নাসিরুদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। নাসিরুদ্দিনের অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তার মধ্যে নাসিরুদ্দিনের মৃত্যু হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.