প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২১, ২:০৪ পি.এম
ভারতীয় নকল ওষুধ, কাভার্ডভ্যানসহ ৩০ লাখ টাকার পণ্য আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশী ও ভারতীয় নকল ওষুধ, শাড়ি, থ্রিপিসসহ একটি কভার্ডভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের সদস্যরা। চালান টি আটক করে গতকাল দুপুরবেলা।
উপ-কমিশনার এস এম শামীমুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে অবৈধ পণ্য আছে। কাভার্ডভ্যানটি তে বিপুলসংখ্যক নকল ওষুধ, শাড়ি, থ্রিপিস সহ আটক করে সিজিসি ৯ নম্বর গেট এলাকা থেকে।
উপ-কমিশনার এস এম শামীমুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে,কিন্তু আটক করতে পারিনি গাড়ির ড্রাইভার, হেলপার কে। প্রাথমিকভাবে আটক পণ্যের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.