ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পপি আক্তার (৩০) নামে দুই সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার বিরুনীয়া গ্রামে।
নিহত পপি আক্তার ওই গ্রামের ইনসান মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার দুপুরে পপি আক্তার বাড়ীতে বিষপান করে।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ বাড়ী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের আটক করে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ‘মৃতের ভাই বাদী হয়ে আত্মাহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। নিহতের স্বামী ইনসান মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.