প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২২, ৭:০২ পি.এম
মধুখালীতে বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ;ঘটতে পারে অঘটন

হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের বামুন্দী বালিয়াকান্দী গ্রামে অবস্থিত বামুন্দী বালিয়াকান্দী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠনকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুভাগে বিভক্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাজিৎ বিশ্বাস একটি দলকে সমর্থন করায় অবস্থার অবনতি হয়েছে । গ্রাম হয়েছে দুভাগে বিভক্ত।
দাতা সদস্য আঃ রশিদ মোল্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ পত্র থেকে জানা যায় বামুন্দী বালিয়াকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ বা কমিটির নির্বাচন উপলক্ষ্যে বিদ্যালয়ের দাতা গ্রæপের সদস্য পদের জন্য প্রধান শিক্ষকের প্রচার বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ জুলাই ২০২১ খ্রিঃ বিদ্যায়ের ব্যাংক হিসাবে ১৭ জনের একটি গ্রæপ টাকা জমা দিয়ে দাতা সদস্য নির্বাচিত হন। নির্বচনী তফসিল অনুযায়ী ৯ মে ২০২২খ্রিঃ মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে এবং ভোটার তালিকা চাইল প্রধান শিক্ষক সময় কালক্ষেপন করেন। অবশেষে দাতা সদস্যগণ ভোটার তালিকায় ১৭ নয় ২০ দেখতে পান। বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি সঠিক জবাব দিতে ব্যর্থ হন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ বিষয়ে বামুন্দী বালিয়াকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাসের কাছে তাঁর মোবাইলে জানতে চাইলে তিনি জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি তাদের বোঝাতে চেষ্টা করেছি কিন্ত তারা আমার কথা শোনেন নাই । আমাকে তারা আমার অফিস কক্ষে সহকর্মি ও শিক্ষার্থীদের মানে মানঅপমান করেছেন। নির্দৃষ্ট সময়ের মধ্যেই বিধি মোতাবেকই বিদ্যালয়ের স্বার্থে করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় কমিটি নির্বাচনী প্রিজাইডিং অফিসার পারমিস সুলতানা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সবই সরকারী বিধি মোতাবেক হয়েছে । আইনের কোন ব্যত্যয় ঘটে নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী তিনি তাঁর মোবাইলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানাকে নির্দেশনা দেওয়া হয়েছে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা ইতো মধ্যে গ্রহন করেছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.