মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ২০৩০ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) কামরুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১/১২/২০২০ তারিখ ০৮.৪৫ মিনিটে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোডস্থ হাজারী গলি এলাকায় অভিযান পরিচালনা করে ২০৩০ পিস ইয়াবা সহ মোঃ হোসেন মিয়া হোসেন (২৭) ও বাহার মিয়া বাহার (১৯)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.