ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৫৫ জনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল শনিবার (১৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ রোববার (১৬ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০৩৩ পিস ইয়াবা,
২৭৬ গ্রাম ১৮০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ২২২ গ্রাম ৭০ পুড়িয়া গাঁজা এবং ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪০টি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.