ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৫৪ জনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল শনিবার (২২ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল (২৩ জানুয়ারি) ছয়টা পর্যন্ত নিয়মিত এ অভিযান চলে। এ সময় তাদের কাছ থেকে ২৮৩০ পিস ইয়াবা,
১৯৮ গ্রাম হেরোইন ও ৮ কেজি ৫৪০ গ্রাম ৫১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক বিরোধী আইনে মোট ৩৯টি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.