
মণিরামপুর প্রতিনিধিঃ মণিরানমপুর উপজেলা প্রশাসন ও স্হানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বয়ে গেল এক সপ্তাহ আগে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করনে এক ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদূম সকল ব্যবসায়ীদের রেড এলার্ট জারি করে সরকারি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে দোকানে দোকানে কঠোর হুশিয়ারী দিয়ে আসেন। রেড এলার্ট না মানলে আইন অমান্যকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে যতার্থ শাস্তির ঘোষনা দেন।
এক সপ্তাহ যেতে না যেতেই চিরচেনা সেই যানজট ও ফুটপাত দখলের দৃশ্য সাংবাদিকদের নজরে আসে। বিশেষ করে মণিরামপুর বাজারের কাচাবাজার রোডে ফুটপাত দখল তার মাত্রা অতিক্রম করে।
তার ধারাবাহিকতায় কাচাবাজার রোডে জৈনক বিষ্ণুপদ শাহাকে ফুটপাত দখলমুক্ত রাখতে অনুরোধ করলে সে গণমাধ্যম কর্মীদের উপর তার ছেলে সাধনকে নিয়ে ধারালো কেঁচি হাতে তেড়ে আসে। উপজেলা প্রশাসনের কথা বললে সে নিজেকে আরও ক্ষমতাধর প্রমাণ করে বলেন, যে উপজেলার লোক আসে
আসুক! এ রাস্তা আমার বাবার দেওয়া, আমরা ছাড়া কারা ব্যবহার করবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদূমকে অবগত করলে ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.