প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৩, ৬:৪৭ পি.এম
রংপুরে সনাতনীদের প্রতিমা ভাংচুর

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুরে কালি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামের রতিয়া কালি মন্দিরে কে বা কারা প্রতিমা ভাংচুর করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তা।
জানা গেছে, স্থানীয় সুব্রত ভৌমিক টুকু শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে মাঠে তার নিজ জমি দেখতে যান। ফেরার পথে মন্দিরের দিকে আসলে দেখতে পান মন্দিরের কালী প্রতিমা, শিব প্রতিমা এবং শীতলা প্রতিমার মাথা ভাংগা। এরপর তিনি স্থানীয়দের জানালে বিষয়টি প্রকাশ হয়।
সুব্রত ভৌমিক টুকু জানান, গত ১লা মে মন্দির দেখতে এসেছিলেন তিনি। সেদিনও মন্দিরের সবকিছু অক্ষত দেখেন। সেই দিনের পর আজ ৫ মে শুক্রবারের মধ্যে যে কোন সময় অজ্ঞাত অপরাধীরা মন্দিরের লোহার গ্রীলের গেট ভেংগে প্রতিমা ভাংচুর করছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.