রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে অপহরণের শিকার দুই বছরের শিশু এনামুলকে উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশ জানায়, গত শুক্রবার ১৮ মার্চ মুগদা, গাজীপুর এবং টঙ্গী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মেহেদী হাসান ও নাসির উদ্দীন নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
এর আগে গত ১৫ মার্চ দক্ষিণখান থানা এলাকা থেকে বিল্লাল হোসেনের শিশু পুত্র এনামুল হাসানকে অপহরণ করে এই অপহরণকারী চক্র। পরে ভিকটিমের মায়ের মোবাইলে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে। এই ঘটনায় গত ১৭ মার্চ বৃহস্পতিবার ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা হয়। মামলাটি তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা উত্তরা বিভাগ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.