ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদক দ্রব্য সেবন ও বিক্রির দায়ে অন্তত ৬৩ জনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল সকাল ছয়টা থেকে আজ রোববার (৩০ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০৪৮৭ পিস ইয়াবা, ৫৮.৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪৫টি মামলা হয়েছে।
কলমকথা/সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.