ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৫৮ জনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল রোববার (২৭শে মার্চ) সকাল ছয়টা থেকে সোমবার (২৮শে মার্চ) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২,৮৮৮ পিস ইয়াবা, ২০ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ৩০ লিটার দেশি মদ ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪১টি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.