ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল শনিবার (২ এপ্রিল) সকাল ছয়টা থেকে রোববার (৩ এপ্রিল) রোববার সকাল ছয়টা পর্যন্ত নিয়মিত এ অভিযান চলে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৯,৭২৪ পিস ইয়াবা,
৬০ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৭৫ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ৪২৩ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩০টি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.