ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৪৮ জনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩,৯৮৯ পিস ইয়াবা,
১৭০ গ্রাম হেরোইন, ২১ কেজি ২৭০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩ লিটার দেশি মদ ও ১ লিটার ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক বিরোধী আইনে মোট ৩৯টি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.