ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৮৫ জনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল সোমবার (৩১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় তাদের কাছ থেকে ১৬৩৫৯ পিস ইয়াবা,
১৫৩ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ৭৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশি মদ ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক বিরোধী আইনে মোট ৫৩টি মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.