রাজধানীর কদমতলীতে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। সোমবার রাতে নতুন শ্যামপুর আলমবাগ এলাকার ১৪০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শিরিন আক্তার (৩৫)। এ ঘটনায় রিকশাচালক স্বামী ওয়াসিমকে পুলিশ আটক করেছে। কদমতলী থানার ওসি প্রলয় কুমার জানান, পারিবারিক কলহের জের ধরে ওয়াসিম তার স্ত্রী শিরিনকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ওয়াসিমকে আটক করেছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.