রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চুরি করে পালানোর সময় জনতার হাতে অটোরিক্সাসহ চোর আটক। আটককৃত অটোরিক্সা চোর রাজশাহী জেলার তানোর উপজেলার গুবিরপাড়ার মোঃ জমসেদের ছেলে মোঃ আসিক হোসেন (১৭)।
সে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর দামুকড়া থানার হরিপুর কলোনীর মৃত ইউনুস আলীর ছেলে মোঃ ছবি (৩৭)গত ১৬ জানুয়ারী রাত্রী পোনে ১১ টায় তার ভাড়ায় চালিতা অটোরিক্সা কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট ষ্টেশন মোড়ে রেখে পাশে হোটেলে খাবার কেনার জন্য যায়।
কিছুক্ষণ পর হোটেল থেকে বের হয়ে দেখে তার অটোরিক্সা চুরি করে নিয়ে যাচ্ছে। সেই সময় অটোরিক্সা চালক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে অভিযুক্ত মোঃ আসিক হোসেনকে চোরাই অটোরিক্সাসহ আটক করে। পরবর্তী কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং চোরাই অটোরিক্সা জব্দ করে থানা হেফাজতে নেয়। গ্রেফতারকৃত অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.