
১৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংক বুথের সামনে থেকে ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
গ্রেপ্তারকৃত আসামিরা হলোঃ ১। মোঃ জুয়েল আলী (১৯)।সে নগরীর মতিহার থানাধীন ২৬নং ওয়ার্ডের জাহাজঘাট মধ্যপাড়া এলাকার মোঃ মোস্তফা আলীর ছেলে।
২। মোঃ সুমন আলী (৩১)। সে নগরীর ২নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পশ্চিম পাড়া এলাকার মৃত আবু তাহের উদ্দিনের ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংক বুথের সামনে পৌছামাত্রই র্যাবের উপস্তিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মহানগরী মহিতার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ২৯ (ক)/৪১ ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।