১৮ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ০৭.৩০ রাজশাহী গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি রেলগেট বাজার সামনে র্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা (৩২)গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ডিয়ার মানিক চক এলাকার এসলাখ আলীর ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ি রেলগেট বাজার এলাকার মোস্তফা স্টোরের (মুদি দোকান) ভিতরে মাদকদ্রব্য রেখে বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টা করে এ সময় ফোর্স এর সহায়তায় ০১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপর ০১ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
উক্ত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ)/৪১ ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.