রাজশাহী মহানগরীতে ছিনতাইকালে ২ কুখ্যাত ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের আরো ৬ টি মোবাইল ফোন,ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়ার মোঃ আরিফের ছেলে মোঃ অমিত (২৪)। সে নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড় এলাকার বাসিন্দা এবং অপর জন হাজরাপুকুর ডাবতলার মোঃ খালেকের ছেলে কুখ্যাত ছিনতাইকারী মোঃ মহিদুল ইসলাম (১৯)।
ঘটনা সূত্রে জানা যায়, মোঃ খোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তি গত ১২ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪ টায় বোয়ালিয়া থানার মনিচত্বর মোড়ে দাঁড়িয়ে ছিলো। এসময় আসামী অমিত ও তার অপর সহযোগী মোঃ মহিদুল ইসলাম (১৯) মিলে খোরশেদকে চাকুর ভয় দেখিয়ে তার কাছ থেকে স্মার্ট মোবাইল ফোন কেড়ে নেয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ আবু হায়দার ও তার টিম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাই অমিতকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী অমিতের কাছ থেকে খোরশেদের ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয়। এছাড়াও আসামীর দেহ তল্লাশী করে তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৬ টি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ধারালো চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার হয়।
পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম গ্রেফতারকৃত আসামী অমিতের দেওয়া তথ্যমতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরএমপি’র সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অপর আসামী কুখ্যাত ছিনতাইকারী মহিদুলকে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.