(নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের এক শিশুকে জোর পূর্বক ধর্ষণের দায়ে অভিযুক্ত সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার হাটাবো আতলাশপুর বাইশার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আতলাশপুর বাইশার বাড়ি এলাকার সাত বছরের এক শিশু দোকানে সদাই কিনতে গেলে স্থানায়ী নুরু মিয়ার ছেলে দোকানদার সাইদুল কৌশলে তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।
বিষয়টি বুঝতে পেরে তার পরিবারের লোকজন চাপ দিলে মেয়েটি জানায় দোকানদার সাইদুল তাকে জোর পূর্বক ধর্ষণ করে।পরে ঘটনার জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় অভিযুক্ত সাইদুলকে আটক করে গণদোলাইল দিয়ে পুলিশে সোপর্দ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রজানায়, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতারা মেয়েটির পরিবারকে অনবরত হুমকী-ধামকী দিয়ে যাচ্ছে।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এক শিশুকে ধর্ষনের অভিযোগে সাইদুল ইসলাম নামে এক দোকানদারকে আটক করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.