সুন্দরগঞ্জ প্রতিনিধি, গাইবান্ধাঃ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গ্রেফতার হলো লিমা হত্যার প্রধান পরিকল্পনাকারী শাকিলের বাবা শহিদুল ইসলাম (৪০)। গত ২০ ডিসেম্বর ঢাকা মিরপুর থেকে পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত শহিদুল ইসলাম। মিরপুর থানা পুলিশ ও সুন্দরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় আসামিকে। পরে মিরপুর পুলিশ শহিদুল ইসলামকে সুন্দরগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করে। সুন্দরগঞ্জ থানার তদন্ত অফিসার এম এ আজিজ তথ্যটি নিশ্চিত করেন গাইনবান্ধা কোর্টে হস্তান্তর করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার তদন্ত অফিসার এম এ আজিজ।
অন্যদিকে শাকিলের পিতা শহিদুলকে গ্রেফতারের ফলে গ্রামবাসীর মাঝে বইছে আনন্দের ঢেউ। গ্রামবাসীরা সুষ্ঠু বিচারে দাবী জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.