নড়াইলের পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ লোহাগড়া থানার নেতৃত্বে লোহাগড়া থানার এস আই সুমন হাওলাদার এর নেতৃত্বে সঙ্গীয় অগ্রগামী ভূমিকায় এস আই বেল্লাল হোসেন সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পট গেট সংলগ্ন আব্দুল খালেকের চায়ের দোকানের সামনে মহা সড়কের ওপর থেকে দুইজন মাদক কারবারি কে ৩৭৬৫ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হন।
মাদক কারবারি আসামিরা হলেন,১/ সাজ্জাদুর রহমান (সেলিম)৪০ পিতা: আলী হোসেন মোল্লা (আলী মিয়া) মহিষখোলা, নড়াইল। ২/ইউনুস মোল্লা ২৮ পিতা জাহেদ আলম সাং নাল বুলিয়া ( পালংখালী )থানা: উখিয়া জেলা: কক্সবাজার। কে ২৬ জুন ২০২১ তারিখ রাত ০৩০০ ঘটিকা সময় লোহাগড়ার রামপুর নিরিবিলি পিকনিক স্পট গেট সংলগ্ন খালেকের চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর থেকে আসামিদের কে ৩৭৬৫ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হন।
আসামিদের নামে লোহাগড়া থানায় মামলা রুজু হয় মামলা নম্বর ২৬,তাং ২৬/০৬/২০২১ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(খ) রুজু করা হয়েছে। আসামিদের কে ২৬ জুন ২০২১ তারিখে জেলহাজতে প্রেরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.