
নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে নুর ইসলাম মোল্যা (৩৮)কে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন।
জানা যায় নড়াগাতীর মাউলি ইউনিয়নের চর মাউলি গ্রামের জাকির হোসেন মোল্যর ছেলে নুর ইসলাম মোল্যা নড়াইল শহর থেকে গ্রামের বাড়ি চর মাউলি গ্রামে যাচ্ছিলেন।চর মাউলি পশ্চিমপাড়া জসিম মোল্যার বাড়ি নিকট পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে।
আহত নুর ইসলাম জানান,আমি নড়াইল শহর থেকে আমার গ্রামের বাড়ি চর মাউলি গ্রামে যাচ্ছিলাম। চর মাউলি পশ্চিমপাড়া জসিম মোল্যার বাড়ি নিকট পৌছালে পথিমধ্যে গাড়ির গতিরোধ করে লুটিয়া গ্রামের ফিরোজ শেখ, রবিউল মোল্যা,রিয়াদ মোল্যা,চর দিঘলিয়া গ্রামের সোহাগ মোল্যা,রমজান মোল্যা,তরিকুল মোল্যা, লুটিয়া গ্রামের ছিকু মোল্যা,কুমড়ি গ্রামের জামাল সর্দার সহ ১০ /১২ জন একত্রিত হয়ে রাম দা, ছেন দ্যা, লোহার রড , হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে সেই সাথে মাথায় কুপিয়ে জখম করে।
তিনি আরও বলেন আমার মোটরসাইকেল ভাংচুর করে আমার নিকট থাকা ১৬ হাজার ৮শত টাকা ও ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
আমার চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। চর মাউলি গ্রামের লিপন সর্দার বলেন, নুর ইসলাম মোল্যাকে এলোপাতাড়ি মারপিট করছিল। আমি এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।
একই গ্রামের নাজমুল বলেন,আমি খবর শুনে এসেছি। শুনেছি তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে৷ আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
এবিষয়ে ফিরোজ শেখ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ওই ঘটনার আগে থেকেই আমি ঢাকাতে আছি এলাকায় প্রতিপক্ষ থাকায় আমাকে মিথ্যা ভাবে হয়রানি করা হচ্ছে, এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি করছি।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন লিখত কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.